০২:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এই প্রথম সিজার করে বের করা হলো ৩৯ পোটলা ইয়াবা

  • Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • 187

দেশে প্রথমবারের মতো সিজার অপারেশন করে এক রোহিঙ্গা যুবকের পেট থেকে ৩৯ পোটলা ইয়াবা বের করা হয়েছে। শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাম মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা যুবক জাকির হোসেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর এক নম্বর ব্লকের মোহাম্মদ ইলিয়াছের ছেলে। তার পেটে পাওয়া পোটলায় ১৯৫০টি ইয়াবা ছিল। চকরিয়া থানার এসআই মো. কামরুজ্জামান জানান, ক্যাম্পে কর্মরত এমএসএফ নামক একটি এনজিওর প্রতিনিধিরা শুক্রবার জাকিরকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পেটের ভেতর কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে সিজার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পায়ুপথ দিয়ে ইয়াবা বের করার ঘটনা অহরহ কিন্তু সিজার অপারেশন করে ইয়াবা বের করা হলো এই প্রথম। হাসপাতাল কর্তৃপক্ষসহ সবাই অবাক। তিনি আরো জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করা হয় এবং ওই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয়

দেশে এই প্রথম সিজার করে বের করা হলো ৩৯ পোটলা ইয়াবা

Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১