১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিয়ালের হানায় খামারে ৫৫০ মুরগি সাবাড়! বিপুল ক্ষতিতে দিশাহারা মালিক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে একতা মুরগি ফার্মে শুক্রবার ভোররাতে ভয়াবহ ঘটনা ঘটেছে। গভীর রাতে খামারে শিয়াল ঢুকে তাণ্ডব চালায়, যার ফলে প্রায় ৫৫০ টি মুরগি মারা যায়। এত সংখ্যক মুরগি হারিয়ে খামার মালিক চরম ক্ষতির মুখে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একতা মুরগি ফার্মের মালিক প্রতিদিনের মতো শুক্রবার ভোরে খামারে এসে দেখেন মর্মান্তিক দৃশ্য। খামারের ভেতর শিয়াল ঢুকে বহু মুরগিকে ছিন্নভিন্ন করে মেরে ফেলেছে। গণনা করে দেখা যায়, আনুমানিক ৫৫০ টি মুরগি মারা গেছে।

ফার্মের মালিক শোকে বিহ্বল হয়ে জানান, এই মুরগিগুলোই ছিল তার আয়ের প্রধান উৎস। বিপুল সংখ্যক মুরগির এমন অকাল মৃত্যুতে তিনি এখন দিশাহারা। এই ঘটনায় তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

বোয়ালমারী গ্রামের এই ঘটনায় এলাকার অন্যান্য খামারিরাও আতঙ্কিত। তারা খামারের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারি বা বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত খামারিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

Stv/ab/cd-2184

জনপ্রিয়

Update Time : ১১:২১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫