০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন বিমান হামলা, নিহত ৪

  • Update Time : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 49

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।  এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।  এর কয়েকদিন আগেই এই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের বরাতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্স-তে এক পোস্টে বলেছেন, আরেকটি মাদক-পাচারকারী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

হেগসেথ বলেছেন, চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী জাহাজে নিহত হয়েছে। একটি চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা জাহাজটি পরিচালিত হচ্ছিল।

তিনি হামলার সঠিক অবস্থান উল্লেখ করেননি। তবে বলেছেন, পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি হয়েছে।

জনপ্রিয়

প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন বিমান হামলা, নিহত ৪

Update Time : ০২:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫