১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: আলহাজ্ব মশিউর রহমান

  • Update Time : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • 31

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার পর দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে। জাতীয় দৈনিক সরেজমিন বার্তাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট সমাজসেবক, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান,ধানের শীষ’কে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক বলে মন্তব্য করেছেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’কে ক্ষমতায় আনতে হবে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।, বিগত ১৭ বছর ভোট বিকল্প বা অনিয়মিত পরিস্থিতিতে হয়েছে। এবার মানুষ সরাসরি তাদের অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের চূড়ান্ত সফলতা আসবে। ধানের শীষের সাথে মিশে আছে এদেশের কোটি জনতার আবেগ। এটি শুধু বিএনপির প্রতীক নয়, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। জনতার সম্মিলিত প্রচেষ্টায় বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।১২ফেব্রুয়ারী সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার অর্জনের জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। দেশের মানুষ আর কোন পেশী শক্তির কাছে আত্মসমর্পন করবে না।

আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়াই মূল প্রতিশ্রুতি। তাই পরিবর্তন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে ধানের শীষে ভোট দিন।

আলহাজ্ব মশিউর রহমান আরও বলেন, এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। এদেশে বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।

Tag :
জনপ্রিয়

১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: আলহাজ্ব মশিউর রহমান

Update Time : ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬