ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (রোববার, ৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক আব্দুস সালাম। ডিজিএম আব্দুস সালাম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বেলা সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। ফেরি ১২ ঘণ্টা বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট বড় মোট ১০টি ফেরি দিয়ে পাড় করা হয়। আরও পড়ুন: ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু ২ ঘণ্টা আগে ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে শনিবার রাত সাড়ে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :




















