১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিলের দাবিতে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

  • Update Time : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 51

নিজস্ব প্রতিবেদক:
প্রান্তিক পর্যায়ের খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ নীতিমালা বাস্তবায়নের প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জীবননগর মুক্তমঞ্চের সামনে উপজেলা সার ও বালাইনাশক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন—
উপজেলা সার ও বালাইনাশক সমিতির সভাপতি বজলুর রহমান,
সমিতির সদস্য জাহাঙ্গীর হোসেন রানা,
আশরাফুল হক, মনিরুজ্জামান, শাহিন উদ্দিন ও জান মুহাম্মদ।

এসময় জীবননগর উপজেলার চার শতাধিক খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,
“সরকারের নতুন সার ডিলার নিয়োগ নীতিমালা বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে খুচরা সার ব্যবসায়ীরা, একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরাও। দেশে ৫০ হাজারের বেশি খুচরা সার ও কীটনাশক বিক্রেতা রয়েছে যাদের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান চলছে। এই নীতিমালা বাস্তবায়িত হলে ওই সকল ব্যবসায়ী পরিবারকে পথে বসতে হবে।”

তারা আরও বলেন,
“কৃষকদের সবসময় হাতে টাকা থাকে না। তারা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে সার নিয়ে ফসল তোলার পর টাকা পরিশোধ করেন। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ছোট ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি বিপদে পড়বে।”

বক্তারা নীতিমালাটি “অগ্রহণযোগ্য” উল্লেখ করে অবিলম্বে বাতিলের দাবি জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন,
“এই নীতিমালা প্রত্যাহার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধন শেষে উপজেলা সার ও বালাইনাশক সমিতির সদস্যরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন–এর নিকট স্মারকলিপি জমা দেন।

জনপ্রিয়

সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিলের দাবিতে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

Update Time : ০৪:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫