০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক আন্দোলনের পর চুয়াডাঙ্গা বিএডিসি সার গোডাউনে ফের স্বাভাবিক কার্যক্রম

  • Update Time : ০২:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 22

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
শ্রমিক সর্দারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে টানা দুই দিন শ্রমিকদের বিক্ষোভে বন্ধ থাকার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সার গোডাউন পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

জানা গেছে, রোববার থেকে গোডাউনের কার্যক্রম আংশিকভাবে শুরু হয় এবং সোমবার বিকেল নাগাদ সম্পূর্ণরূপে চালু হয়। এ সময় সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং ডিলারদেরও তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

এর আগে শ্রমিক সর্দার মনজুর ওরফে ডাসারের বিরুদ্ধে শ্রমিকদের মজুরি আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভে নামেন। আন্দোলনের ফলে প্রায় দুই দিন ধরে সার গোডাউনের কার্যক্রম বন্ধ থাকে।

এ বিষয়ে বিএডিসি চুয়াডাঙ্গার উপসহকারী পরিচালক (সার) শংকর দাশ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে সার সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো সংঘাতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের দাবি, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

Tag :
জনপ্রিয়

শ্রমিক আন্দোলনের পর চুয়াডাঙ্গা বিএডিসি সার গোডাউনে ফের স্বাভাবিক কার্যক্রম

Update Time : ০২:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬