০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা

  • Update Time : ০২:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 47

শেরপুর, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ।

সভায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

জনপ্রিয়

শেরপুরে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা

Update Time : ০২:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫