০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

  • Update Time : ১২:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 16

জেলার নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পোলাদেশী গ্রামের কুবেদ আলীর পুত্র আঙ্গুর মিয়া (৫০) এবং একই গ্রামের মিরাজ আলীর পুত্র মিন্টু মিয়া (৫৫)। একই ঘটনায় ছামিদুল হক (৫০) নামে একজন আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষক ছামিদুল হক নিজের চাষকৃত বোরো জমিতে সেচ দিতে যান। একপর্যায়ে বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী কৃষক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজহাত, আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

Update Time : ১২:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬