০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : ০৩:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 25

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে, সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে এবং থাকবে না কোনো সিন্ডিকেট। Advertisement বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নকলবিরোধী অভিযানের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে নকলবিরোধী অভিযানের আর দরকার হবে না। এরআগে মন্ত্রিত্বের সময় আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। শিক্ষামন্ত্রী এহসানুল হক বলেন, অতীতে মব করে অটো পাশ নেওয়া ও পরীক্ষা বন্ধ করা হয়েছে। আবার ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। শিক্ষা কারিকুলাম রিভিউ করা হবে এবং এখাতকে আধুনিকায়ন করা হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি আওতায় আনা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে এবং কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কোনো অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য চলবে না: শিক্ষামন্ত্রী

Update Time : ০৩:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬