শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ঢাকায়
Update Time :
০১:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
33
শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী ঢাকায়
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী আজ ঢাকা এসে পৌঁছেছেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আহসান ইকবাল চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার তাকে স্বাগত জানান।
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী আজ ঢাকা এসে পৌঁছেছেন।
তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আহসান ইকবাল চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার তাকে স্বাগত জানান।