০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত

  • Update Time : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 11

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সার্বজনীন মহাশ্মশান শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।

রোববার সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের উপজেলা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। পূজা, আরতি, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচির পাশাপাশি মেলায় বসে হরেক রকম দোকানপাট।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়েছে।

বাউরা সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি মহাদেব চাঁদ ভুতোরিয়া জানান, সানিয়াজান নদীর তীরে অবস্থিত এ শিব মন্দিরে প্রতিবছর শিবচতুর্দশী উপলক্ষ্যে ভক্তদের সমাগম হয়। এ বছরও দুই দিনব্যাপী পূজা ও মেলায় ব্যাপক সাড়া মিলেছে। শেষ দিনে অন্তত ৪০ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয়

লালমনিরহাটে শিবচতুর্দশী ব্রত, পূজা ও মেলা অনুষ্ঠিত

Update Time : ১০:২৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬