০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

  • Update Time : ০১:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 26

আগামী শনিবার  ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী কার্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে ১২টা ১মিনিটে মহানগরীর সোনাদীঘি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয়  জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ওইদিন বাদ জোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সুবিধামত সময়ে জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণ করবে।

ওইদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

Tag :
জনপ্রিয়

রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Update Time : ০১:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬