০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

  • Update Time : ১০:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • 247

হাফ ডজ্জন মাদক মামলার আসামি রেনু খাতুন এবার সাড়ে ৫ গ্রাম হেরোইন নিয়ে ধরা পড়লেন বারাদী ক্যাম্পের পুলিশের হাতে।

মাদক ব্যবসায়ী রেনু খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী।

আজ সোমবার (৩১ জুলাই) সকাল ৮ টার সময় বারাদী বাজারে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রেনুকে আটক করেন। পরে তার শরীরের গোপন অঙ্গের ভিতর থেকে হেরোইন উদ্ধার করা হয়।

বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারে অভিযান চালিয়ে রেনুকে আটক করা হয়। পর তার শরীরের যৌনাঙ্গের ভিতর থেকে হেরোইন জব্দ করা হয়। তিনি বলেন, এর আগে রেনু খাতুনের বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে আদালতে ৬ টি মামলা চলমান রয়েছে।

হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৪৯, তারিখ ৩১/০৭/২৩ ইং। আটককৃত আসামি রেনু খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা আটক

Update Time : ১০:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩