০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা। গ্রুপটির এডমিন ও মডারেটরদের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানসিক ভারসাম্যহীন, অসহায় ও হতদরিদ্র পথচারীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষজন চরম দুর্ভোগে দিন পার করছেন, ঠিক সেই সময় মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

কম্বল বিতরণ কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান রিমন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন রাসেল মুরসালিন ও শিক্ষক ফারুক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও দিকনির্দেশনায় পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

এছাড়াও কম্বল প্যাকেজিং ও প্রস্তুতিমূলক কাজে সহযোগিতা করেন প্রধান এডমিন যুবরাজ খান রিমন-এর কাজিন আখিতারা, সুমাইয়া ও বিথি। তাঁদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় কম্বলগুলো সুষ্ঠুভাবে প্রস্তুত করে বিতরণ সম্ভব হয়।

কম্বল পেয়ে শীতার্ত ও হতদরিদ্র মানুষদের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়। অনেকেই আবেগাপ্লুত হয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠাই এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন আয়োজকরা।

মানবিক ফাউন্ডেশন প্রিয় শহর চুয়াডাঙ্গা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন গ্রুপের দায়িত্বশীলরা।

জনপ্রিয়

মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Update Time : ০৪:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫