০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মসূচী পালন

  • Update Time : ০৫:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • 194

মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মসূচী পালন

জাবিদ আহমদ ঃ

মৌলভীবাজারের উপজেলা প্রশাসন, বড়লেখা কর্তৃক আজ মহান বিজয় দিবস-২০২০ সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাংগনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মৌলভীবাজার ০১ বড়লেখা -জুড়ী আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস পাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

এছাড়াও মহান বিজয় দিবসে আওয়ামী লীগ, বিএনপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মাস্ক বিতরনীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

Tag :
জনপ্রিয়

মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মসূচী পালন

Update Time : ০৫:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০