মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়েছেন এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে বলেন, এই দিন আমাদের ন্যায়, সততা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের প্রেরণা জোগায়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী। তিনি চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় দিনরাত নিরলস পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ আব্দুল্লাহ হক 
























