০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 17

ভোলায় মো.ফাহিম (১২) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরছিফলী গ্রামের আনসার আলী মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম ওই এলাকার বাসিন্দা এবং মো. জসিম ও ফাহিমা বেগম দম্পতির বড় ছেলে।

ফাহিমের মামা মো. রাকিব বলেন, ফাহিম বদমেজাজী ছিল। গতকাল সন্ধ্যায় ঠুনকো বিষয় নিয়ে আমার বোন ফাহিমকে বকাঝকা করেছে। পরে ভাগিনা ফাহিম তার মায়ের বকাশুনে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার মাসহ অন্যান্য স্বজনরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে দেখতে পান বসতঘরের পাশে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। এরপর খবর পেয়ে দ্রুত আমি সেখানে গিয়ে ফাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের কোনো অভিযোগ নেই।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি মো.মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬