আজ ৮/১১/২০২৫ শনিবার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী জননেতা মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজিজী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ইকরামুল হক, সদস্য হুসাইন আহমাদ, সদস্য নাহিদ হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
গণসংযোগকালে মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজিজী বলেন, দেশে আজ ন্যায়বিচার, সততা ও সুশাসনের মারাত্মক সংকট দেখা দিয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও স্বার্থের রাজনীতি দেশের মানুষকে ক্লান্ত করে তুলেছে। এ অবস্থায় আল্লাহভীরু, আমানতদার ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে এই জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, ন্যায়বিচার পাবে এবং আল্লাহভীতির ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। আপনার ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশে ইনসাফ, শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
শেষে তিনি স্থানীয় জনগণের প্রতি দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট হাতপাখা মার্কায় প্রদানের আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
আশিকুল আলম সজীব
প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
চুয়াডাঙ্গা জেলা শাখা


























