০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ভূমি ক-ম্পে ভা-ঙা হাত-পা নিয়ে প ঙ্গু হাসপাতালে ৬৬ জন

  • NEWS ROOM
  • Update Time : ০৭:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 62

 রাজধানীতে ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে কিংবা ভারী বস্তু চাপা পড়ে হাত-পা ভেঙে এখন পর্যন্ত ৬৬ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) পঙ্গু হাসপাতালে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। বিজ্ঞাপন সরেজমিনে জরুরি বিভাগে দেখা যায়, নতুন বাজার বেড়াইতের তানজিমা ফেরদৌস ভূমিকম্পের সময় মাথা ঘুরে পড়ে কোমরে গুরুতর আঘাত পান, ভেঙে গেছে তার একটি হাত। আরও পড়ুন: ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক কালাচাঁদপুরের ৫০ বছর বয়সী এক ব্যক্তি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পড়ে কোমরের হাড়ে মারাত্মক আঘাত পান। আরেকজন আব্দুল্লাপুরের ইয়াসিন আরাফাত জানান, অফিসে কাজ করার সময় ভূমিকম্পে একটি আলমারি পড়ে তার ডান হাত ভেঙে যায়। মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, বসুন্ধরা, রামপুরা, হাতিরঝিল এবং পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আরও অনেক আহত ব্যক্তি চিকিৎসা নিতে পঙ্গু হাসপাতালে এসেছেন। পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মী রানী দাস জানান, দুপুর ৩টা ৫ মিনিট পর্যন্ত ভূমিকম্প আতঙ্কে আহত হয়ে ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বেশিরভাগই হাত-পা ফ্র্যাকচার, কোমর ও কাঁধের জোড়া সরে যাওয়া এবং অন্যান্য অস্থি–সংক্রান্ত ইনজুরিতে ভুগছেন। জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. কেনান জানান, দুপুর ১২টার পর থেকে প্রায় ৭০ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ১৫ জনকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডা. কেনান বলেন, ‘হঠাৎ রোগীর চাপ বাড়ায় চিকিৎসক, নার্স ও ওয়ার্ড মাস্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। সবাই মিলে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।’

জনপ্রিয়

 ভূমি ক-ম্পে ভা-ঙা হাত-পা নিয়ে প ঙ্গু হাসপাতালে ৬৬ জন

Update Time : ০৭:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫