ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক নারীকে (৪০) হত্যা করে লাশ হাইওয়ে এক্সপ্রেসের পাশে নদীর পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। Advertisement বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিয়া গাবতলী হাইওয়ে এক্সপ্রেসের পাশে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং গলায় ওড়না দিয়ে ফাসঁ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। আরও পড়ুন সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থান থেকে তাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :

























