প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
Update Time :
১২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
19
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তাঁর একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত...
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তাঁর একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন।