আজ শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা হয়েছে।’
তিনি বলেন, ‘আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো, আমরা এখন সেই প্রচেষ্টা দেখতে পাচ্ছি।
নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা করা হচ্ছে, অনেককে এলাকাছাড়া করা হচ্ছে। যারা প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করছে তাদের কাছে এ দেশের জনগণ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই।’
NEWS ROOM 



















