এতদিন একই ইমেইল ঠিকানা ব্যবহার করে আসা গ্রাহকেরা এবার নতুন কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই নিজেদের জিমেইল আইডির নাম পরিবর্তনের সুযোগ পাবেন।
গুগলের ঘোষিত এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার ‘@gmail.com’ অংশ অপরিবর্তিত রেখে তার আগের অংশের নাম পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, নাম পরিবর্তনের পরও পুরোনো ও নতুন—দুই ঠিকানায় পাঠানো ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। ফলে আলাদা করে সবাইকে নতুন ইমেইল ঠিকানা জানানোর প্রয়োজন পড়বে না। আগের মতোই কার্যকর থাকবে বিভিন্ন অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ সেবায় ব্যবহৃত পুরোনো ইমেইল ঠিকানাও।
উদাহরণ হিসেবে, কারও ইমেইল যদি আগে হয় oldname@gmail.com, নাম পরিবর্তনের পর তা হতে পারবে newname@gmail.com
এতদিন এ ধরনের পরিবর্তন করতে হলে ব্যবহারকারীদের বাধ্য হয়ে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হতো।
তবে এই সুবিধা ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও থাকছে। গুগলের নীতিমালা অনুযায়ী, বছরে সর্বোচ্চ একবার এবং পুরো ব্যবহারের মেয়াদে সর্বোচ্চ তিনবার ইমেইল আইডির নাম পরিবর্তন করা যাবে। ফলে ঘন ঘন ইউজারনেম বদলাতে অভ্যস্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
সব মিলিয়ে, দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় পরিবর্তন। যা ইমেইল ব্যবহারে নতুন মাত্রার সুবিধা ও নমনীয়তা যোগ করবে।
০২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
নতুন বছরে জিমেইল ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী একটি সুবিধা আনছে গুগল।
Tag :
জনপ্রিয়

























