০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগর ও আত্রাইয়ে ৫৩টি এতিমখানায় এমপির চাল বিতরণ

  • Update Time : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • 155

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই দুই উপজেলার ৫৩টি এতিমখানায় নিজ অর্থায়নে সাড়ে ৫ মেট্রিক টন চাল বিতরণ করেছেন এমপি আনোয়ার হোসেন হেলাল। শনিবার বেলা সাড়ে ১১ টায় রাণীনগর সদরে এমপির অফিস প্রঙ্গনে সংসদীয় এলাকার এসব এতিমখানায় চালগুলো বিতরণ করা হয়। এদিন ওই ৫৩টি এতিমখানার মহাতামিমদের হাতে ১০০ কেজি করে সাড়ে ৫ টন চাল তুলে দেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বেলাল, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

নওগাঁর রাণীনগর ও আত্রাইয়ে ৫৩টি এতিমখানায় এমপির চাল বিতরণ

Update Time : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩