নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লার প্রতীক না রাখতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জামায়াতে ইসলামী। Advertisement জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা আবেদন পত্রটি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর দেওয়া হয়। আবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরসিংদী-২ আসনে মো. আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম-৮ আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার ওরফে সারোয়ার তুষারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। আরও পড়ুন ‘রোজা রেখে’ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আশরাফ উদ্দিন নিজানের ‘রোজা রেখে’ ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আশরাফ উদ্দিন নিজানের দুই আসনের জামায়াতের মনোনীত প্রার্থী দুজন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই দুটি আসনের ব্যালটপেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি।
১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :

























