Update Time :
১১:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
314
দামুড়হুদায় সেলাই মেশিন-সাইকেল বিতরণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। দামুড়হুদার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
দামুড়হুদার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।