০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দর্শনায় বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 41

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক মহিলা ভোটার ও দলীয় নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) বিকালে ৪ টার দিকে দর্শনা পৌর সভার ৮নং ওয়ার্ডের শ্যামপুরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলামের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ জরুরি। এতে করে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। দর্শনা পৌরসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।’,

মাহমুদ হাসান খান আরও বলেন, ‘আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে—যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হবেন।’

কর্মী সমাবেশে অন্যান্নদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা ইসুলাম বিশ্বাস মিলি, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহাবুবুল ইসলাম খোকন, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, দর্শনা কলেজ ছাত্র দলের সভাপতি পলাশ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয়

দর্শনায় বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬