০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আ. লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • NEWS ROOM
  • Update Time : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • 39

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে বিএনপিতে যোগদান করেছেন।এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপির স্থানীয় নেতারা। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী বেপারী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের দলীয় স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদান চাঁদপুর সদর উপজেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

জনপ্রিয়

চাঁদপুরে আ. লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Update Time : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬