০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার ওম বিরলা

  • Update Time : ০৩:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 32

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে।

আজ (মঙ্গলবার) ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ঢাকায় আসে প্রতিনিধি দলটি। বিমানটি রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিমানঘাঁটিতে ওম বিরলাকে স্বাগত জানান।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

নয়াদিল্লীর পক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিরলা।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে ওম বিরলার অংশগ্রহণ দু’দেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রতিকে পুনর্ব্যক্ত করে।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেছে নয়াদিল্লী।

Tag :
জনপ্রিয়

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার ওম বিরলা

Update Time : ০৩:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬