০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিঙ্গেদহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন

চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহের জন্য ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ডিঙ্গেদহ বাজারের মাংস ব্যবসায়ী মুকুল আহম্মেদ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এটি স্থাপন করেছেন। শুক্রবার বিকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিট প্রসেসিং সেন্টার ও গোস্ত ভান্ডারের উদ্বোধন হয়।

আয়োজকরা জানান, আরএমটিপি প্রকল্প এবং ওয়েভ ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তায় এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষও অল্প পরিমাণে নিরাপদ মাংস ক্রয়ের সুযোগ পাবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক ব্যবসায়িক মডেল হিসেবে কাজ করবে।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডা. এএসএম আবু সালেহ মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, ইউপি মেম্বার মোহাম্মদ ইমদাদুল হক,

ব্যবসায়ী সমিতি প্রতিনিধি জমির উদ্দিন, মোফাজ্জল হোসেন বাচ্চু, আলমগীর হোসেন, মিনারুল ইসলাম, মোবারক হোসেনসহ আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ মাংস) শাহীনুল ইসলাম।

জনপ্রিয়

ডিঙ্গেদহে ‘মিট প্রসেসিং সেন্টার’ উদ্বোধন

Update Time : ১২:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫