০২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃ’ত্যু; সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল!

  • Update Time : ০৩:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 44

নিউজ অফ কুষ্টিয়া-
যৌথবাহিনীর অভিযানে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃ’ত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়।’

তিনি বলেন, ‘বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা। কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয়। আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি উল্লিখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয়

জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃ’ত্যু; সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল!

Update Time : ০৩:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬