০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরের উথলীতে কৃষকের বাড়ি থেকে পাওয়ারট্রলি চুরি

  • Update Time : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 124

 চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের কৃষকের বাড়ি থেকে রাতের আঁধারে বডি সহ একটি পাওয়ার ট্রলি চুরি হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উথলী গ্রামের ফার্মগেট পাড়ার হারুন মিয়ার বাড়ি থেকে পাওয়ারট্রলি টি চুরি হয়ে যায়। সংসার চালানোর জন্য উপার্জনের একমাত্র মাধ্যম পাওয়ারট্রলি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকের পরিবার।

ক্ষতিগ্রস্ত কৃষক হারুন মিয়া বলেন,প্রতিদিনের মত বাড়ির পাশে পাওয়ারট্রলি টি রেখে ঘুমিয়ে পড়ি।বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি পাওয়ারট্রলি টি নেই।আশেপাশে অনেক খোঁজাখুজি করেও গাড়ির হদিস পাইনি। আমি অনেক কষ্ট করে কিছু টাকা গুছিয়ে আর বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পাওয়ারট্রলি টি কিনে ছিলাম।গাড়িটা দিয়ে কৃষি পণ্য বহন সহ বিভিন্ন পশুহাটে গরু বহন করতাম।পাওয়ারট্রলিটি হারিয়ে আমি ও আমার পরিবার আজ পথে বসে গেছি। এই বিষয়ে জীবননগর থানায় একটি লিখত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক।

এলাকার সচেতন মহল বলছেন,এলাকায় পাখিভ্যান,আলমসাধু,ইজিবাইক, পাওয়ারট্রলি চুরি,মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি, বাড়ি ও দোকানের মালামাল চুরি সহ নানা ধরনের চুরির উপদ্রব বেড়েই চলেছে।চুরির উপদ্রব ঠেকাতে জীবননগর থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

জনপ্রিয়

জীবননগরের উথলীতে কৃষকের বাড়ি থেকে পাওয়ারট্রলি চুরি

Update Time : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪