ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাওলানা জহুরুল ইসলাম আজিজী (চুয়াডাঙ্গা-১) ও জনাব হাসানুজ্জামান সজীব (চুয়াডাঙ্গা-২)।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১২/০২/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানকারী সকল ভোটার, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্বল্প সময়ে আপনারা যে অর্থ, শ্রম ও মেধা দিয়ে নির্বাচনী মাঠে নিরলস পরিশ্রম করেছেন, তা আমাদের জন্য গৌরবের এবং আগামীর পথচলার প্রেরণা।
চুয়াডাঙ্গা-১ আসন:
বিজয়ী বন্ধু অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বড়ভাই শরীফুজ্জামান শরীফের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। আমরা প্রত্যাশা করি, সবাই মিলেই আগামীর চুয়াডাঙ্গা-১ আসনের উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবেন।
চুয়াডাঙ্গা-২ আসন:
বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও অ্যাডভোকেট রুহুল আমিন এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিজয়ী হওয়ায় অ্যাডভোকেট রুহুল আমিনকে অভিনন্দন জানাই। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর প্রতিও সম্মান ও শুভকামনা রইল। আমরা আশা করি, চুয়াডাঙ্গা-২ আসনের সার্বিক উন্নয়নে সকলেই গঠনমূলক ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া—বিজয় ও পরাজয় এখানে সাময়িক; কিন্তু আদর্শ, ধৈর্য ও জনসেবার অঙ্গীকার চিরস্থায়ী। আগামী দিনে চুয়াডাঙ্গার মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে এখন থেকেই ঐক্যবদ্ধ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতির শেষে তারা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন আমাদের সকলকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ সেবক হিসেবে কাজ করার তৌফিক দান করেন। আমীন।
০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন মাওলানা জহুরুল ইসলাম আজিজী (চুয়াডাঙ্গা-১)ও জনাব হাসানুজ্জামান সজীব (চুয়াডাঙ্গা-২)।
-
NEWS ROOM - Update Time : ১১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- 32
জনপ্রিয়




















