এডিশনাল ডিআইজি (সিআইডি, হেডকোয়ার্টার) মো : জাহিদুল ইসলাম জন্মদিনে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।
এডিশনাল ডিআইজি (বিপিএম সেবা), সিআইডি, হেড কোয়ার্টার। বর্তমানে তিনি ক্রাইম ইনভেস্টিগেশন সাইবার সেন্টারের দায়িত্বে আছেন।
অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম মাগুরা জেলার এক সম্রান্ত মুসলিম পরিবারের সন্তান।তিনি সিআইডি তে চাকুরীর আগে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসাবে খুব সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে তিনি ব্যাপক পরিবর্তন এনেছিলেন।চুয়াডাঙ্গা জেলার মানুষ তাকে জনবান্ধব ও মানবিক পুলিশ সুপার হিসাবে এখনো শ্রদ্ধাভরে স্মরণ করে।। চুয়াডাঙ্গায় অবস্থান এবং দায়িত্বকালীন সময়ের কথ্য নিয়ে তিনি রচনা করেন ‘১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়।
মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে পুলিশের জন্য নির্ধারিত সকল মূল কাজের বাইরেও অনেক কাজে তাকে সক্রিয় অংশগ্রহণ করতে এবং বিভিন্ন সমস্যার তড়িৎ সমাধান করতে হয়। অন্যান্য এজেন্সি যেখানে ব্যর্থ হয়, পুলিশ সেখান থেকেই তার কাজ শুরু করেন। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে অপরাধের ধরন ও প্রকৃতিতে ভিন্ন মাত্রা দেখা যায়। সুতরাং পুলিশকেও তার কাজের ধরন ও স্টাইল যেমন পরিবর্তন করতে হয় তেমনি মানুষের উন্নত সেবা এবং নিরাপত্তাও নিশ্চিত করতে হয়।
সময় ও ঘটনার প্রেক্ষাপটে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা নিয়ে পরিবর্তিত পরিস্থিতি ও সিদ্ধান্তের সাথে নিজেকে খাপ খাওয়ানোর (অভিযোজন) প্রক্রিয়াতে একজন পুলিশ কর্মকর্তাকে অত্যন্ত পারদর্শী হতে হয়।
থানা পরিক্রমা, অপরাধ দমনে সাফল্য, উন্নয়ন সংস্কার, জাতীয় দিবসসমূহ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোভিড-১৯ মোকাবেলাসহ নানা ধরনের মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম ইত্যাদি বিষয়ে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক রোজনামচা হলো ১০৭৯ দিনের চুয়াডাঙ্গা গ্রন্থটি।
জাহিদ ভাইয়ের আগামী দিনের জন্য জানাই শুভকামনা।
শাপলা টিভি নিউজরুম 



















