০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে সেনা ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান, জরিমানা ২২ হাজার টাকা

  • Update Time : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 28

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও মাইক্রোবাস তল্লাশি করা হয়। পাশাপাশি যানবাহনের মাধ্যমে কোনো ধরনের অবৈধ মালামাল আনা–নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও কড়া নজরদারি চালানো হয়।

অভিযানকালে মোট ৪টি মামলা দায়ের করা হয় এবং ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় একটি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট না থাকায় তিনটি জরিমানা করা হয় এবং একটি মোটরসাইকেলের বিকট শব্দযুক্ত সাইলেন্সার পাইপ ফাটানো থাকার কারণে ব্যবস্থা নেওয়া হয়।

চেকপোস্ট অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট হাসিন ও অফিসার আশরাফুল আলম। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রিয়াজুল ইসলাম, এটিএসআই বোরহান উদ্দিন, এটিএসআই চঞ্চল আহমেদ, সদর ফাঁড়ির এএসআই ইলিয়াসসহ সদর থানা ও সেনা ক্যাম্পের অন্যান্য সদস্যরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে সেনা ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান, জরিমানা ২২ হাজার টাকা

Update Time : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬