০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

  • Update Time : ০১:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 59

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। Advertisement শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া শুরু হয়েছে। হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকদের। শহর ও গ্রাম—উভয় জনপদেই শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছেন না। কুয়াশার কারণে সকাল ১০টার দিকেও রাস্তায় যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। গ্রামের অধিকাংশ এলাকায় দরিদ্র নারী-পুরুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। আরও পড়ুন বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ শুক্রবার বেলা ১১টার দিকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না। আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের চা ও মুদি ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু বলেন, ‘ফজরের আজানের পরপরই চায়ের দোকানে বেচাকেনা শুরু হয়। কিন্তু ভোরে পানিতে হাত দিলে হাত অবশ হয়ে যাচ্ছে। পেটের দায়ে তাও দোকান খুলতে হচ্ছে। তবে প্রচণ্ড ঠান্ডায় লোকজনের আনাগোনা অনেকটা কম।’ চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান দৈনিক যুগান্তরকে শুক্রবার সকালে বলেন, ‘আজ সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমের সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

Update Time : ০১:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫