১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালের দাম বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

  • Update Time : ০৩:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • 43

দেশে বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ অবস্থায় আপাতত চালের দাম বাড়ার কোনো শঙ্কা দেখছেন না তিনি। Advertisement সোমবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে। দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, দেশটি থেকে চাল আমদানি স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এবং সরকার বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে।

Tag :
জনপ্রিয়

চালের দাম বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

Update Time : ০৩:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬