০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিমুক্ত হবে — মাওলানা জহুরুল ইসলাম

চুয়াডাঙ্গা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী আজ বিকেলে ভালাইপুর মোড়ে এক নির্বাচনী গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি এলাকার জনগণের সঙ্গে স্থানীয় সমস্যা, উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান বক্তব্যে মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেন

> “প্রতিটি নির্বাচনই আমাদের লক্ষ্যকে কাছে নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ন্যায়, শান্তি ও উন্নয়ন নিশ্চিত থাকবে। হাতপাখা প্রতীক শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি আরও বলেন—

> “বাংলাদেশ বিগত ৫৪ বছর যাদের দ্বারা শাসিত হয়েছে, তারা দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। দেশকে বারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। আবারও যদি তারা সুযোগ পায়, সেই দুর্নীতি ও দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটবে। দেশকে চুরি, ডাকাতি ও দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালাইপুর মোড় শাখার সভাপতি হাজী টিপু সুলতান বিশ্বাসের সভাপতিত্বে এ গণসংযোগে উপস্থিত ছিলেন—

জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার, সদর থানা সভাপতি আলিমুজ্জামান, সহ-সভাপতি আবুল কাশেম, আলোকদিয়া ইউনিয়ন সহ-সভাপতি আশরাফ আলী ও জালাল উদ্দীন, সেক্রেটারি আজগার আলী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলী, সেক্রেটারি রাসেল হাসান, এবং চিতলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলোকদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীবৃন্দ।

জনপ্রিয়

ইসলামী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশ দুর্নীতিমুক্ত হবে — মাওলানা জহুরুল ইসলাম

Update Time : ১১:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫