১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ

  • Update Time : ০১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • 33

ইন্দোনেশিয়ার শীর্ষ এক তেল ব্যবসায়ীকে ২৮৫ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে গ্রেফতারের জন্য রেড নোটিস জারি করেছে ইন্টারপোল।

রোববার গভীর রাতে পুলিশ এ তথ্য জানিয়েছে।

‘গ্যাসোলিন গডফাদার’ নামে পরিচিত ৬৬ বছর বয়সী মোহাম্মদ রিজা চালিদ,   ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পার্তামিনায় দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ায় পলাতক আসামি হিসেবে তার খোঁজ করা হচ্ছে। তার বিরুদ্ধে অর্থপাচার ও একটি ইজারা চুক্তিতে কারসাজির অভিযোগ রয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইন্টারপোলের ইন্দোনেশিয়া ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সচিব উন্তুং বিদ্যাতমোকো জানান, গত ২৩ জানুয়ারি ইন্টারপোল রেড নোটিস জারি করে।

তিনি বলেন, ‘তিনি ঠিক কোথায় আছেন— তা বলা যাচ্ছে না। তবে আমরা তা জানি।’

রিজাকে খুঁজে বের করতে ও তাকে অস্থায়ীভাবে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের ১৯৬টি  সদস্য দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নোটিস পাঠানো হয়েছে।

গত জুলাইয়ে রিজা, তার ছেলে মুহাম্মদ কেরি আদ্রিয়ানতো রিজাসহ পার্তামিনার কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হন।

অ্যাটর্নি জেনারেলের দফতর জানায়, তারা একসঙ্গে কাজ করে ইন্দোনেশিয়ার আইনে নির্ধারিত দেশীয় উৎসের বদলে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে বেশি দামে অপরিশোধিত তেল আমদানি করেছেন বলে অভিযোগ রয়েছে।

দেশটির অভিবাসন দফতরের তথ্য মতে, গত অক্টোবরে রিজার ইন্দোনেশীয় পাসপোর্ট বাতিল করা হয়।

ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরেই দুর্নীতি একটি বড় সমস্যা। সাম্প্রতিক বছরগুলোতে বহু সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

২০২৩ সালে, এক সাবেক যোগাযোগ মন্ত্রীকে দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Tag :
জনপ্রিয়

ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ

Update Time : ০১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬