আলমডাঙ্গার সানবীম প্রি ক্যাডেট স্কুলে বছরের প্রথম দিনে উৎসাহ উদ্দীপনায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোররা নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে।
আলমডাঙ্গার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সানবীম প্রি ক্যাডেট স্কুল। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।দেশের প্রচলিত নিয়ম অনুসারে বছরের প্রথম দিন শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছিল বই উৎসব। প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ টিপু র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও ডায়াবেটিক সমিতি র সাধারণ সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাবিবা খাতুন এর পরিচালনায় সহকারী শিক্ষক নাজমুল সাকিব এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এর পর অতিথিদের বক্তব্যে ডা মো আব্দুল্লাহ আল মামুন বলেন নতুন বই এর ঘ্রাণ প্রতিটি শিক্ষার্থীদের কাছে আলাদা ভাল লাগা,আশা করি আজকে উপস্থিত শিশুরা তাদের এই ভালা লাগার অনুভূতি নিয়ে আগামী একটি বছর এই বই থেকে শিক্ষা গ্রহন করবে।এর পর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।প্রাক প্রাথমিক থেকে ৫ শ্রেণীর পর্যন্ত শতাধিক পরীক্ষার্থী হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন সহকারী শিক্ষক স্বপ্না খাতুন।




















