০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় / আমরা দূর্নীতি চাঁদাবাজি করবো না করতে দিবো না।

  • Update Time : ০১:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 37

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

বুধবার রাত ৮টার দিকে আলমডাঙ্গার জিস টাওয়ার কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভায় বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল, সেফ এ সুপার ফুডের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত সচিব ডা. আবু সালেহ মোস্তফা কামাল, আল আরাফাহ প্রাইভেট হাসপাতালের পরিচালক নূর মোহাম্মদ টিপু, দারুস সালামের স্বর্ণ ব্যবসায়ী শ্রী দীপক, সার ব্যবসায়ী হাজী হারুনুর রশীদ এবং হ্যামলেট ক্যাফের মালিক মুসাব ইবনে শাফায়াত।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কাপড় ব্যবসায়ী মালিক সমিতি, সার ডিলার সমিতি, বীজ ডিলার সমিতি, বণিক সমিতিসহ আলমডাঙ্গার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ।

মতবিনিময়কাল অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। ব্যবসায়ীদের কাছ থেকে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির সুযোগ থাকবে না বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন সঠিক পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ব্যবসায়ীর প্রতি অবিচার হলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং ব্যবসায়ীদের পাশে থেকে তিনি কাজ করবেন।

সভা শেষে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক ব্যবসা পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় / আমরা দূর্নীতি চাঁদাবাজি করবো না করতে দিবো না।

Update Time : ০১:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬