০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর বাড়ি ফেরা হলো না আশিকের

  • Update Time : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 44

মাত্র ২০ বছরের আশিকের জীবন থেমে গেল এক মুহূর্তের অসতর্কতায়। যে পথ তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই পথই হয়ে উঠল মৃত্যু ফাঁদ। Advertisement মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশিক হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। জানা যায়, সকাল সাতটার দিকে আশিক হোসেন (২০) ও মো. আলামিন (৩০) মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। পঞ্চরাস্তা এলাকায় আসলে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কাটি এতটাই শক্ত ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান আশিক। তার নিথর দেহ পড়ে থাকে সড়কের ওপর। পাশে গুরুতর আহত অবস্থায় কাতরাতে থাকেন আলামিন। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আরও পড়ুন ৫ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন ৫ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

আর বাড়ি ফেরা হলো না আশিকের

Update Time : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬