ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদপ্রার্থী জনাব হাসানুজ্জামান সজীব আজ হাসাদহ ইউনিয়নের হাসাদহ, পুরন্দপুর ও মাধবপুর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসাদহ ইউনিয়ন শাখার সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—
চুয়াডাঙ্গা জেলা শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন,
জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান,
সদস্য মাস্টার আব্দুল হান্নান শাহ,
মনোহরপুর ইউনিয়ন সভাপতি আবু নাঈম,
উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কারি জিল্লুর রহমান,
সাধারণ সম্পাদক মাওলানা ইসলামুল হক রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগশেষে সাক্ষাৎকারে জনাব হাসানুজ্জামান সজীব বলেন,
“বর্তমানে ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও বড় অঙ্কের চাঁদা দিতে বাধ্য হচ্ছে। চাঁদাবাজদের কারণে কোনো ব্যবসাই নিরাপদ নেই। এর নেতিবাচক প্রভাব নিত্যপণ্যের দামে পড়ছে, ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। আমরা যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে ক্ষমতায় যেতে পারি, তবে চাঁদাবাজির মূল উৎপাটন করা হবে এবং প্রত্যেক ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ।”
—
প্রেরক:
মোঃ আশিকুল আলম সজীব
প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা
























