১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর কিশোরী মুন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনয়ন পেয়েছেন রাজশাহীর কিশোরী মুনাজিয়া স্নিগ্ধা মুন (বয়স ১৭)। সমাজে শিশু ও কিশোরীদের সুরক্ষা এবং অধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মুন দীর্ঘদিন ধরে যৌন হয়রানি, সহিংসতা ও নির্যাতনের ঝুঁকিতে থাকা মেয়েদের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

তার এই অসাধারণ অবদান শুধু রাজশাহীতেই নয়, সারা দেশে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন প্রাপ্তি তার এই প্রচেষ্টাকে বিশ্বদরবারে তুলে ধরেছে।

উল্লেখ্য, ‘কিডস রাইটস’ নামক আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে অসাধারণ ভূমিকা রাখা কিশোর-কিশোরীদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।

জনপ্রিয়

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর কিশোরী মুন

Update Time : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫