মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে আজ সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সারাদেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক এই সমাবেশে যোগ দিয়েছেন।
দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের এই চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। ফেডারেশনের পক্ষে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক মজিবুল হক। তিনি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
শিক্ষকরা বলছেন, বর্তমান বাড়িভাড়া ভাতা অত্যন্ত অপ্রতুল। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলাতে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা তাদের জন্য অপরিহার্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এই মহাসমাবেশ থেকে দাবি পূরণে সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ