প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৩, ৪:১৪ পি.এম
১৫৭ বোতল ফেনসিডিল-সহ দর্শনা থানা পুলিশের হাতে মাদক কারবারি গ্রেফতার
![]()
শিমুল রেজা
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন,-এর দিক নির্দেশনায়, দর্শনা-দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা- এরতত্ত্বাবধানে এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআ ফাহিম হোসেন ,সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর পাঁচটার দিকে দর্শনা থানাধীন বেগমপুর চিলমারীপাড়া গ্রামস্থ বেগমপুর দাখিল মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় ১৫৭ বোতল ফেনসিডিল -সহদক্ষিন চাঁদপুর (শাহপাড়া), মোঃ হানিফ শেখ,এর ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৮), কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা। আটককৃত মাদক ব্যবসায়ী জব্দকৃত ফেনসিডিলসহ দর্শনা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ