সাতক্ষীরায় ছেলেকে মারপিটের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন (৪২) কাটাখালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীরা জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা (১৯) বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অন্য দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অন্য দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশাকে মারপিট করে নয়ন ও লাকীসহ কয়েকজন। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌঁছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাটি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে দু'বন্ধুর বিরোধের জেরে মারপিটের এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ