মেহেরপুর সদর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) স্থানীয় কার্যালয়ের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শামসুজ্জামান মিঠু (৫৬)।
রোববার (২০ আগস্ট) সকালে বিসিক কার্যালয়ের প্রাঙ্গণে একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছেন পুলিশ।শামসুজ্জামান মিঠু বিসিকের জেলা কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার জানান, খবর পেয়ে পুলিশ একটি আম গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ