
নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি–২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই–মেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ